শনিবার, ১৩ জুন ২০২৬
১৩ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কাপ্তাইয়ে ক্যান্সার আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন।

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ক্যান্সার আক্রান্ত এক তঞ্চঙ্গ্যা পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে এ সহযোগিতা পরিবারের হাতে তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।

এ সময় মোর্শেদ আলম বলেন, অসুস্থ পরিবারের জন্য পত্রিকায় প্রকাশিত সহায়তার আহ্বান প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন পাহাড়ে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বৈষম্যহীন উন্নয়ন এবং পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি সকল সম্প্রদায়কে একত্রিত করে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মঈন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গ্যা।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ১৩ জুন ২০২৬

কাপ্তাইয়ে ক্যান্সার আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন।

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ক্যান্সার আক্রান্ত এক তঞ্চঙ্গ্যা পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত পক্ষ থেকে এ সহযোগিতা পরিবারের হাতে তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।

এ সময় মোর্শেদ আলম বলেন, অসুস্থ পরিবারের জন্য পত্রিকায় প্রকাশিত সহায়তার আহ্বান প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে সহযোগিতার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন পাহাড়ে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বৈষম্যহীন উন্নয়ন এবং পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি সকল সম্প্রদায়কে একত্রিত করে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মঈন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গ্যা।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত