রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে বিজিবির হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা ও অবশভাব অনুভূত হয়।
ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাঁকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানাস্থ বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকরা তাঁর মধ্যে Left-sided Hemiparesis-এর উপসর্গ শনাক্ত করলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুর্গম পার্বত্য সীমান্তে দায়িত্ব পালনরত সদস্যের জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা গ্রহণ করে। অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বিত উদ্যোগে দ্রুত বিজিবির হেলিকপ্টার মোতায়েন করা হয়। পরে দুপুর ২টা ৩৬ মিনিটে হেলিকপ্টারটি চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে পৌঁছে।
বর্তমানে হাবিলদার মো. এলাহান মিয়া চট্টগ্রাম সিএমএইচে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্য বাহিনীর অমূল্য সম্পদ। তাই দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তাঁর জীবনরক্ষা ও সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাহিনীটি সবসময় মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে।
দুর্গম সীমান্ত অঞ্চলেও যেন কোনো সদস্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় অসুস্থ সদস্যকে দ্রুত উন্নত চিকিৎসার আওতায় আনতে এই বিশেষ এয়ার ইভাকুয়েশন পরিচালনা করা হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন