রাঙ্গামাটির কাপ্তাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্রের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন” শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির আয়োজনে মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় কাপ্তাই মডেল মসজিদে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, একজন শিক্ষককে নিয়মিত জ্ঞান অর্জন ও জ্ঞানের চর্চা করতে হবে। শিক্ষক বা ইমাম এমন কোনো বক্তব্য দেবেন না, যা সমাজে বিভ্রান্তি বা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তিনি আদর্শ শিক্ষক হিসেবে সমাজে নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মুফতি মো. আনোয়ার হোসেন সাইফীর সঞ্চালনায় এবং ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বাঘাইছড়ির ফিল্ড সুপারভাইজার মো. আলী আহসান ভূঁইয়া।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, পাঠদান পদ্ধতি ও শ্রেণি ব্যবস্থাপনা, স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, নারী ও বাল্যবিবাহ, মাদকাসক্তি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং পাঠ মূল্যায়নসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা এবং সহকারী শিক্ষক মো. শফিকুল আলম।
এ প্রশিক্ষণে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৮০ জন কেন্দ্র শিক্ষক অংশগ্রহণ করছেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন