মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

দেশে-বিদেশে মুসলমানদের নির্যাতন বন্ধের প্রার্থনায় রাঙ্গামাটিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

দেশে-বিদেশে মুসলমানদের ওপর চলমান নির্যাতন-নিপীড়ন বন্ধ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সকল মরহুমের রূহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জুন ২০২৬ (শনিবার) রাত ৯টায় রাঙামাটি শহরের স্বর্ণটিলা জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলের আয়োজন করেন রাঙামাটি শহরের কৃতি সন্তান, আহলে সুন্নাত পরিষদের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও স্বর্ণটিলা জুনিয়র ক্লাবের পরিচালক মোহাম্মদ শাকিব সিকদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণটিলা জামে মসজিদের সহকারী খতিব ও পেশ ইমাম হাফেজ মুহাম্মদ তানজিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবতার ধর্ম। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের মাধ্যমে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার বিকল্প নেই।"

তিনি দেশে-বিদেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করার আহ্বান জানান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ন্যায়পরায়ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় স্বর্ণটিলা জামে মসজিদের সহকারী ইমাম, মুয়াজ্জিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশে-বিদেশে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, জুলুম-নিপীড়ন থেকে মুক্তি, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং সকল মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করা হয়।

সবশেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দেশে-বিদেশে মুসলমানদের নির্যাতন বন্ধের প্রার্থনায় রাঙ্গামাটিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

দেশে-বিদেশে মুসলমানদের ওপর চলমান নির্যাতন-নিপীড়ন বন্ধ, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সকল মরহুমের রূহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ জুন ২০২৬ (শনিবার) রাত ৯টায় রাঙামাটি শহরের স্বর্ণটিলা জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলের আয়োজন করেন রাঙামাটি শহরের কৃতি সন্তান, আহলে সুন্নাত পরিষদের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও স্বর্ণটিলা জুনিয়র ক্লাবের পরিচালক মোহাম্মদ শাকিব সিকদার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণটিলা জামে মসজিদের সহকারী খতিব ও পেশ ইমাম হাফেজ মুহাম্মদ তানজিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবতার ধর্ম। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে কুরআন-সুন্নাহর শিক্ষা অনুসরণের মাধ্যমে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার বিকল্প নেই।"

তিনি দেশে-বিদেশে নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করার আহ্বান জানান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ন্যায়পরায়ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় স্বর্ণটিলা জামে মসজিদের সহকারী ইমাম, মুয়াজ্জিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশে-বিদেশে মুসলমানদের ওপর চলমান নির্যাতন, জুলুম-নিপীড়ন থেকে মুক্তি, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং সকল মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করা হয়।

সবশেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত