কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জনগণের সার্বিক কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক গালিব হাসানসহ জেলা ও রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। পাশাপাশি, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন