মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান, বিতরণ করা হলো ১৬'শত চারা।

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন- ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীঘিনালা জোনের তারাবুনিয়া নিউজিল্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দীঘিনালা জোন কমান্ডার লে. কর্ণেল আল-আমিন উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় ৬'শত জনের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ১৬'শত বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দীঘিনালা সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান, বিতরণ করা হলো ১৬'শত চারা।

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন- ২০২৬) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দীঘিনালা জোনের তারাবুনিয়া নিউজিল্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দীঘিনালা জোন কমান্ডার লে. কর্ণেল আল-আমিন উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর প্রায় ৬'শত জনের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ১৬'শত বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত