খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভূমিক্ষয় প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) মহালছড়ি জোনের তত্ত্বাবধানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মহালছড়ি জোনের উদ্যোগে প্রায় ২ লাখ ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।
সুন্দর-সুশৃঙ্খল ও একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, কর্মসূচির প্রথম পর্যায়ে মহালছড়ি উপজেলার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিমপাড়ার মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, পিএসসি।
একই দিনে মহালছড়ি উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়, লেমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৌংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।
মহালছড়ি জোন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে জোনের আওতাধীন পাঁচটি ইউনিয়নের ১৭টি পাড়ায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৫০০টি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যকালে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ বলেন, “পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ যে চারা রোপণ করা হচ্ছে, তা ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি রোপণকৃত চারার যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন