মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা, ৩ লাখ ২৮ হাজার টাকার অনুদান বিতরণ।

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। সোমবার (২১ জুলাই) সদর দপ্তরে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়।

সহায়তার আওতায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে একটি ল্যাপটপ, একটি সাপ্তাহিক ম্যাগাজিন "রুপসী কাপ্তাই" রাঙামাটিকে মনিটর, ১০ জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৪ জন অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থ, ২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, বায়তুল করিম মাদ্রাসায় সাউন্ড সিস্টেম এবং একটি মহিলা মাদ্রাসার সংস্কার কাজে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তাপ্রাপ্তরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খাগড়াছড়ি রিজিয়ন জানায়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

খাগড়াছড়ি রিজিয়নের মানবিক সহায়তা, ৩ লাখ ২৮ হাজার টাকার অনুদান বিতরণ।

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন। সোমবার (২১ জুলাই) সদর দপ্তরে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়।

সহায়তার আওতায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে একটি ল্যাপটপ, একটি সাপ্তাহিক ম্যাগাজিন "রুপসী কাপ্তাই" রাঙামাটিকে মনিটর, ১০ জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৪ জন অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থ, ২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, বায়তুল করিম মাদ্রাসায় সাউন্ড সিস্টেম এবং একটি মহিলা মাদ্রাসার সংস্কার কাজে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তাপ্রাপ্তরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খাগড়াছড়ি রিজিয়ন জানায়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত