মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটির রূপনগরে বন্যাদুর্গত মানুষের পাশে রেড ক্রিসেন্ট, ২৫০ জনকে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং রাঙ্গামাটি ইউনিটের সহযোগিতায় রোববার (২৬ জুলাই) রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ও মনোসামাজিক সহায়তা (PSS) কার্যক্রম পরিচালিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাকিল, ইউনিট লেভেল অফিসার মইনুল ইসলাম পলাশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক (স্বাস্থ্য বিভাগ) রুমা আক্তার।

কার্যক্রম বাস্তবায়নে রাঙ্গামাটি ইউনিটের চারজন যুব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী ছিলেন।

ভ্রাম্যমাণ চিকিৎসাসেবায় মোট ২৭৬ জন সেবা গ্রহণ করেন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ ২৪ জন, প্রাপ্তবয়স্ক নারী ১৫১ জন এবং ১০১ জন শিশু (৪৮ জন ছেলে ও ৫৩ জন মেয়ে) চিকিৎসাসেবা পান।

এছাড়া মনোসামাজিক সহায়তা (PSS) কার্যক্রমের আওতায় মোট ২৮ জন সেবা গ্রহণ করেন। 

কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে মনোসামাজিক সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাঙ্গামাটির রূপনগরে বন্যাদুর্গত মানুষের পাশে রেড ক্রিসেন্ট, ২৫০ জনকে ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা।

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং রাঙ্গামাটি ইউনিটের সহযোগিতায় রোববার (২৬ জুলাই) রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা ও মনোসামাজিক সহায়তা (PSS) কার্যক্রম পরিচালিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাকিল, ইউনিট লেভেল অফিসার মইনুল ইসলাম পলাশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক (স্বাস্থ্য বিভাগ) রুমা আক্তার।

কার্যক্রম বাস্তবায়নে রাঙ্গামাটি ইউনিটের চারজন যুব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী ছিলেন।

ভ্রাম্যমাণ চিকিৎসাসেবায় মোট ২৭৬ জন সেবা গ্রহণ করেন। এর মধ্যে প্রাপ্তবয়স্ক পুরুষ ২৪ জন, প্রাপ্তবয়স্ক নারী ১৫১ জন এবং ১০১ জন শিশু (৪৮ জন ছেলে ও ৫৩ জন মেয়ে) চিকিৎসাসেবা পান।

এছাড়া মনোসামাজিক সহায়তা (PSS) কার্যক্রমের আওতায় মোট ২৮ জন সেবা গ্রহণ করেন। 

কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে মনোসামাজিক সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত