বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাঙ্গামাটি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর, রিজার্ভ বাজার এলাকায় ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও মনোসামাজিক সহায়তা (PSS) কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং রাঙ্গামাটি ইউনিটের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এস. এম. শফিউল আজম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শাকিল, ইউনিট লেভেল অফিসার মইনুল ইসলাম পলাশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক (স্বাস্থ্য বিভাগ) রুমা আক্তার।
কার্যক্রম বাস্তবায়নে রাঙ্গামাটি ইউনিটের চারজন যুব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তাঁদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী ছিলেন।
ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার আওতায় মোট ২৫১ জন সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩১ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ১৩০ জন প্রাপ্তবয়স্ক নারী এবং ৯০ জন শিশু (৪৮ জন ছেলে ও ৪২ জন মেয়ে) ছিলেন।
এছাড়া মনোসামাজিক সহায়তা (PSS) কার্যক্রমের মাধ্যমে ১৯ জন সেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ১৭ জন শিশু (৭ জন ছেলে ও ১০ জন মেয়ে) এবং ২ জন প্রাপ্তবয়স্ক নারী ছিলেন।
কার্যক্রমের মাধ্যমে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে মনোসামাজিক সহায়তা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন