মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

দীঘিনালা জোনের উদ্যোগে ৩১ জনের চোখে ফিরল আলো, আবেগঘন পরিবেশে স্বজনদের কাছে প্রত্যাবর্তন।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালে সফলভাবে চোখের অপারেশন শেষে ৩১ জন উপজাতি ও বাঙালি রোগী নিরাপদে দীঘিনালায় ফিরে এসেছেন। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তারা দীঘিনালা জোনে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে অপারেশন-পরবর্তী চিকিৎসা সম্পন্ন করে রোগীদের চট্টগ্রাম চক্ষু হাসপাতাল থেকে দীঘিনালার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। দীর্ঘদিন দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা এসব রোগী সেনাবাহিনীর সহযোগিতায় সফলভাবে অপারেশন করিয়ে নতুনভাবে আলো দেখার সুযোগ পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোনে ফিরে রোগীদের স্বজনরা তাদের বরণ করে নেন। পরিবারের সদস্যদের চোখে-মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। অনেকেই আবেগাপ্লুত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

অপারেশন শেষে রোগীরা বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে এলাকার অসহায় ও দরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চোখে আবারও আলোর আশা জেগেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দীঘিনালা জোনের উদ্যোগে ৩১ জনের চোখে ফিরল আলো, আবেগঘন পরিবেশে স্বজনদের কাছে প্রত্যাবর্তন।

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম চক্ষু হাসপাতালে সফলভাবে চোখের অপারেশন শেষে ৩১ জন উপজাতি ও বাঙালি রোগী নিরাপদে দীঘিনালায় ফিরে এসেছেন। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তারা দীঘিনালা জোনে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে অপারেশন-পরবর্তী চিকিৎসা সম্পন্ন করে রোগীদের চট্টগ্রাম চক্ষু হাসপাতাল থেকে দীঘিনালার উদ্দেশ্যে নিয়ে আসা হয়। দীর্ঘদিন দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা এসব রোগী সেনাবাহিনীর সহযোগিতায় সফলভাবে অপারেশন করিয়ে নতুনভাবে আলো দেখার সুযোগ পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোনে ফিরে রোগীদের স্বজনরা তাদের বরণ করে নেন। পরিবারের সদস্যদের চোখে-মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। অনেকেই আবেগাপ্লুত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

অপারেশন শেষে রোগীরা বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে এলাকার অসহায় ও দরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চোখে আবারও আলোর আশা জেগেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত