শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

ফিশারি ঘাটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কা, আহত কিশোর হাসপাতালে।

রাঙ্গামাটি সদর উপজেলার ফিশারি ঘাটের শান্তিনগর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. সোহেল মিয়া (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। এ ঘটনায় তার একটি হাত ভেঙে গেছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফিশারি ঘাট-শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মিয়া রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। বর্তমানে মো. সোহেল মিয়া রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের পরিচয়: মো. সোহেল মিয়া (১৭), পিতা—কোরবান আলী। তিনি রাঙ্গামাটি সদর উপজেলার ফিশারি ঘাটের শান্তিনগর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফিশারি ঘাটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কা, আহত কিশোর হাসপাতালে।

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রাঙ্গামাটি সদর উপজেলার ফিশারি ঘাটের শান্তিনগর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. সোহেল মিয়া (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। এ ঘটনায় তার একটি হাত ভেঙে গেছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফিশারি ঘাট-শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মিয়া রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। বর্তমানে মো. সোহেল মিয়া রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের পরিচয়: মো. সোহেল মিয়া (১৭), পিতা—কোরবান আলী। তিনি রাঙ্গামাটি সদর উপজেলার ফিশারি ঘাটের শান্তিনগর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত