শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাজস্থলীতে সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা নামে ১ নারী নিহত।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়া পাড়া ছড়া গ্রামের বাসিন্দা এবং বাইজ্যা তঞ্চঙ্গ্যার স্ত্রী।

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যা মোটরসাইকেলে করে রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পাহাড়ি সড়কে মোটরসাইকেলটি পাহাড়ে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গভীর খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন খিয়োমা তঞ্চঙ্গ্যা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন জানান, ঘটনাস্থলটি বিলাইছড়ি থানার আওতাধীন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া না যাওয়ায় মরদেহ ফারুয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাজস্থলীতে সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা নামে ১ নারী নিহত।

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়া পাড়া ছড়া গ্রামের বাসিন্দা এবং বাইজ্যা তঞ্চঙ্গ্যার স্ত্রী।

শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যা মোটরসাইকেলে করে রাজস্থলীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পাহাড়ি সড়কে মোটরসাইকেলটি পাহাড়ে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গভীর খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন খিয়োমা তঞ্চঙ্গ্যা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজস্থলী থানার ওসি খালেদ হোসেন জানান, ঘটনাস্থলটি বিলাইছড়ি থানার আওতাধীন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া না যাওয়ায় মরদেহ ফারুয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত