চট্টগ্রামের রাউজানে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পারভেজ তালুকদার। দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে গেছে এবং মাথার খুলি ফেটে মারাত্মক জখম হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ (২১ অক্টোবর) বুধবার মোটরসাইকেল যোগে চট্টগ্রাম যাওয়ার পথে রাউজানের এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথার আঘাত এবং একটি পায়ে একাধিক জায়গায় ফ্র্যাকচার (ভাঙা) রয়েছে। তাঁকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে পিসিএনপি নেতা পারভেজ তালুকদার দুর্ঘটনায় পতিত ও গুরুতর আহত হওয়ার খবরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন