সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের অভিযানে মাদকসেবী, কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জন গ্রেপ্তার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি, পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুক্রবার (৯ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৫ জনের মধ্যে পাঁচজনকে মাদকসেবী হিসেবে, তিনজনকে সিআর, জিআর ও জিআর সাজা পরোয়ানামূলে এবং বাকি সাতজনকে মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাঙ্গামাটির উন্নয়ন বোর্ড এলাকার নিজাম উদ্দিন (৩১), নানিয়ারচরের বুড়িরঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার কামরুল হোসেন (২১), মো. রাকিব হাসান (২১) ও মো. হোসেন আলী ফকির (২৩) এবং আসামবস্তি এলাকার ইমং মারমা (২৯)।

পরোয়ানামূলে গ্রেপ্তার তিনজন হলেন—বিজয় স্মরণী এলাকার প্রিয়া চাকমা (৪২), হেচাড়ীপাড়া-সুখীনীলগঞ্জ এলাকার মো. শাকিল (৩৫) এবং ওয়াপদা কলোনি এলাকার মো. ইমাম হোসেন রাজু। তাদের মধ্যে প্রিয়া চাকমাকে সিআর পরোয়ানামূলে, শাকিলকে জিআর পরোয়ানামূলে এবং ইমাম হোসেন রাজুকে জিআর সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার সাতজন হলেন—চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা ও বর্তমানে রাঙ্গামাটির পুরাতন পুলিশ লাইন্স এলাকার নারায়ণ মজুমদার (৪৮), প্রিয়া চাকমা (৪২), রূপনগর এলাকার সাকিব হোসেন (২১) ও মো. মনিরুল ইসলাম ইমন (১৯), বান্দরবান সদরের বাসিন্দা ও বর্তমানে আসামবস্তি এলাকার মো. মনিরুল ইসলাম সাজ্জাদ (২৪), পুরাতন পুলিশ লাইন্স এলাকার মো. মিজানুর রহমান (২৪) এবং ফেনী জেলার বাসিন্দা মো. আলতাফ হোসেন (৩১)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. আলতাফ হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের অভিযানে মাদকসেবী, কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জন গ্রেপ্তার।

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি, পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুক্রবার (৯ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৫ জনের মধ্যে পাঁচজনকে মাদকসেবী হিসেবে, তিনজনকে সিআর, জিআর ও জিআর সাজা পরোয়ানামূলে এবং বাকি সাতজনকে মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাঙ্গামাটির উন্নয়ন বোর্ড এলাকার নিজাম উদ্দিন (৩১), নানিয়ারচরের বুড়িরঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার কামরুল হোসেন (২১), মো. রাকিব হাসান (২১) ও মো. হোসেন আলী ফকির (২৩) এবং আসামবস্তি এলাকার ইমং মারমা (২৯)।

পরোয়ানামূলে গ্রেপ্তার তিনজন হলেন—বিজয় স্মরণী এলাকার প্রিয়া চাকমা (৪২), হেচাড়ীপাড়া-সুখীনীলগঞ্জ এলাকার মো. শাকিল (৩৫) এবং ওয়াপদা কলোনি এলাকার মো. ইমাম হোসেন রাজু। তাদের মধ্যে প্রিয়া চাকমাকে সিআর পরোয়ানামূলে, শাকিলকে জিআর পরোয়ানামূলে এবং ইমাম হোসেন রাজুকে জিআর সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার সাতজন হলেন—চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা ও বর্তমানে রাঙ্গামাটির পুরাতন পুলিশ লাইন্স এলাকার নারায়ণ মজুমদার (৪৮), প্রিয়া চাকমা (৪২), রূপনগর এলাকার সাকিব হোসেন (২১) ও মো. মনিরুল ইসলাম ইমন (১৯), বান্দরবান সদরের বাসিন্দা ও বর্তমানে আসামবস্তি এলাকার মো. মনিরুল ইসলাম সাজ্জাদ (২৪), পুরাতন পুলিশ লাইন্স এলাকার মো. মিজানুর রহমান (২৪) এবং ফেনী জেলার বাসিন্দা মো. আলতাফ হোসেন (৩১)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. আলতাফ হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত