শনিবার, ১৩ জুন ২০২৬
১৩ জুন, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

বান্দরবান-থানচি সড়কে চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন চালকসহ ১১ পর্যটক।

বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র নীলগিরি ভ্রমণে যাওয়ার পথে চলন্ত একটি পর্যটকবাহী মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হলেও চালকসহ ১১ জন পর্যটক দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে বান্দরবান-থানচি সড়কের চিম্বুক সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে আসা একদল পর্যটক একটি নোহা মাইক্রোবাসে করে নীলগিরি পর্যটনকেন্দ্রের উদ্দেশে রওনা হন। পাহাড়ি আঁকাবাঁকা সড়ক পেরিয়ে গাড়িটি চিম্বুকের সাত মাইল এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত অবস্থায় গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত গাড়ি থামান এবং ভেতরে থাকা পর্যটকদের নিরাপদে বেরিয়ে যেতে বলেন। পর্যটকরা দ্রুত গাড়ি থেকে নেমে দূরে সরে গেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো মাইক্রোবাসটিকে গ্রাস করে এবং গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গাড়িটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গাড়ির ফুয়েল লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে আরও তদন্ত করা হবে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেলেও চালক ও পর্যটকরা সবাই নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

ঘটনার পর পর্যটকদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও তারা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বান্দরবান-থানচি সড়কটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই দীর্ঘ ভ্রমণের আগে যানবাহনের যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি ব্যবস্থাপনা ভালোভাবে পরীক্ষা করা জরুরি।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবান-থানচি সড়কে চলন্ত মাইক্রোবাসে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন চালকসহ ১১ পর্যটক।

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক : উপদেষ্টা :কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত