বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে আয়োজিত "লংগদু জোন কাপ ফুটবল টুনামেন্ট- ২০২৬" এর বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ টুনামেন্টে বিভিন্ন ইউনিয়নের ফুটবল দল অংশগ্রহণ করে।
শুক্রবার বিকেলে লংগদু উপজেলা মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লংগদু জোন অধিনায়ক লে. কর্ণেল মীর মোর্শেদ। তিনি চ্যাম্পিয়ন মাইনি ইউনিয়ন ফুটবল একাদশ, রানার্সআপ খেদারমারা ইউনিয়ন ফুটবল একাদশ এবং টুনামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় খোকন চাকমা এবং সর্বোচ্চ গোলদাতা ঝন্টু দাসের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এ ধরনের টুনামেন্ট পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করে।
তিনি আরও জানান, লংগদু জোন শান্তি, সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক, মানবিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন