মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

রাজস্থলীর উদীয়মান ফুটবলারদের মুখে হাসি, আবদার পূরণ করলেন নাইমুল ইসলাম রনি।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে সুস্থ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের উদীয়মান তরুণ ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি।

স্থানীয় তরুণ ফুটবলারদের দীর্ঘদিনের অনুরোধ ও প্রত্যাশার প্রেক্ষিতে তিনি তাদের জন্য ফুটবলসহ বিভিন্ন প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী উপহার দেন। এ সময় উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান।

নাইমুল ইসলাম রনি বলেন, “আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের যেকোনো ইতিবাচক উদ্যোগে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।”

ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাঙ্গালহালিয়া ইউনিয়নের উদীয়মান ফুটবলাররা। তারা বলেন, তাদের আবদারে সাড়া দিয়ে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী উপহার দেওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই সহযোগিতা তাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে ভালো ফুটবলার হিসেবে নিজেদের গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাইমুল ইসলাম রনির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রাজস্থলীর উদীয়মান ফুটবলারদের মুখে হাসি, আবদার পূরণ করলেন নাইমুল ইসলাম রনি।

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে সুস্থ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের উদীয়মান তরুণ ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি।

স্থানীয় তরুণ ফুটবলারদের দীর্ঘদিনের অনুরোধ ও প্রত্যাশার প্রেক্ষিতে তিনি তাদের জন্য ফুটবলসহ বিভিন্ন প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী উপহার দেন। এ সময় উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান।

নাইমুল ইসলাম রনি বলেন, “আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের যেকোনো ইতিবাচক উদ্যোগে আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব।”

ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বাঙ্গালহালিয়া ইউনিয়নের উদীয়মান ফুটবলাররা। তারা বলেন, তাদের আবদারে সাড়া দিয়ে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী উপহার দেওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই সহযোগিতা তাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে ভালো ফুটবলার হিসেবে নিজেদের গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাইমুল ইসলাম রনির এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত