উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় শুরু হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জাতীয় সংগীত পরিবেশন, বেলুন উড়িয়ে এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন মাতব্বর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাহীন আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, ট্যুরিস্ট পুলিশের রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খাইরুল আলম, রাঙ্গামাটি রিজিয়নের সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেডের ক্যাপ্টেন মাহিম মেজবাহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম এবং রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান এবং টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আগামী ২২ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাঙ্গামাটি রিজার্ভ বাজার ফুটবল একাডেমি ও কাপ্তাইয়ের বড়ইছড়ি ফুটবল একাডেমি। টানা বৃষ্টির মধ্যেও মাঠজুড়ে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ক্রীড়াপ্রেমীরা গ্যালারি ও মাঠের চারপাশে অবস্থান নিয়ে খেলাটি উপভোগ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত রাঙ্গামাটি রিজার্ভ বাজার ফুটবল একাডেমি ২-১ গোলের ব্যবধানে বড়ইছড়ি ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভসূচনা করে। দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের জন্য রিজার্ভ বাজার ফুটবল একাডেমির ৯ নম্বর জার্সিধারী কাউসার ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।
স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন