মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালী, তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা।

টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে জারি করা পূর্বের নিষেধাজ্ঞা পরিবর্তন করে রাঙ্গামাটির সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা সংশোধন করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 

তবে চলতি বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় চলাচলের সময় পর্যটক ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে বন্যা ও দুর্যোগ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো। তবে নিরাপদ ভ্রমণের স্বার্থে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালী, তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা।

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে জারি করা পূর্বের নিষেধাজ্ঞা পরিবর্তন করে রাঙ্গামাটির সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ি উপজেলার সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৫ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা সংশোধন করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 

তবে চলতি বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় চলাচলের সময় পর্যটক ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে সময় জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে বন্যা ও দুর্যোগ পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক ভ্যালীসহ বাঘাইছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো। তবে নিরাপদ ভ্রমণের স্বার্থে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত