বান্দরবান সেনা রিজিয়নের উদ্যেগে গত ০১ সেপ্টেম্বর ২০২৬ হতে ০১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত ০৪ সপ্তাহ ব্যাপী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে বান্দরবান রিজিয়নের আওতায় বান্দরবান জোন কর্তৃক ২০ জন যুবককে কারিগরি দক্ষতায় স্বাবলম্বী করে তুলতে এসি ও ফ্রিজ মেরামত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পার্বত্য এলাকার বেকার যুবক/ যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করার লক্ষ্যেই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আধুনিক এসি ও ফ্রিজের মেকানিকাল এবং ইলেকট্রিক্যাল সমস্যা চিহ্নিতকরণ, গ্যাস রিফিলিং, সার্কিট মেরামত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর ব্যবহারিক ও তত্তীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।
বান্দরবান রিজিয়নের এই উদ্যোগের ফলে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক/ যুবতীরা, স্থানীয় পর্যায়ে স্ব-উদ্যোগে ব্যবসা শুরু করতে পারবে অথবা কারিগরি পেশায় যুক্ত হয়ে পরিবার ও সমাজে আর্থিক অবদান রাখতে সক্ষম হবে। ভবিষ্যতেও বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে জনকল্যাণমূলক ও আত্মকর্মসংস্থান সৃষ্টিমূলক এ ধরনের নানা বিধ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন