মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

কাপ্তাইয়ে সৌদিয়া পরিবহন ও নৌবাহিনীর বাসের সংঘর্ষ, হতাহতের ঘটনা নেই।

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পুরান থানা সংলগ্ন এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নৌবাহিনীর একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সৌদিয়া পরিবহনের বাসের সামনের অংশ এবং নৌবাহিনীর বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

জানা যায়, ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের বাস (চট্ট মেট্রো-ব ১১-১০৪৬) এবং কাপ্তাই নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে রাঙ্গুনিয়ার লিচুবাগানগামী নৌবাহিনীর বাসটি বিপরীত দিক থেকে আসছিল। এ সময় পুরান থানা সংলগ্ন সড়কে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।

সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ জানান, উভয় গাড়িই সীমিত গতিতে চলছিল। গাড়ি দুটি কাছাকাছি পৌঁছালে নৌবাহিনীর বাসটি হঠাৎ ব্রেক করে। সে সময় গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় সড়ক পিচ্ছিল ছিল এবং উভয় গাড়ির চাকা স্লিপ করে। ফলে নৌবাহিনীর বাসের পেছনের অংশের সঙ্গে সৌদিয়া পরিবহনের বাসের সামনের অংশের ধাক্কা লাগে।

তিনি আরও জানান, বাসটিতে চারজন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সৌদিয়া পরিবহনের বাসের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি।”

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে সৌদিয়া পরিবহন ও নৌবাহিনীর বাসের সংঘর্ষ, হতাহতের ঘটনা নেই।

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পুরান থানা সংলগ্ন এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নৌবাহিনীর একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে সৌদিয়া পরিবহনের বাসের সামনের অংশ এবং নৌবাহিনীর বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

জানা যায়, ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের বাস (চট্ট মেট্রো-ব ১১-১০৪৬) এবং কাপ্তাই নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে রাঙ্গুনিয়ার লিচুবাগানগামী নৌবাহিনীর বাসটি বিপরীত দিক থেকে আসছিল। এ সময় পুরান থানা সংলগ্ন সড়কে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।

সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ জানান, উভয় গাড়িই সীমিত গতিতে চলছিল। গাড়ি দুটি কাছাকাছি পৌঁছালে নৌবাহিনীর বাসটি হঠাৎ ব্রেক করে। সে সময় গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় সড়ক পিচ্ছিল ছিল এবং উভয় গাড়ির চাকা স্লিপ করে। ফলে নৌবাহিনীর বাসের পেছনের অংশের সঙ্গে সৌদিয়া পরিবহনের বাসের সামনের অংশের ধাক্কা লাগে।

তিনি আরও জানান, বাসটিতে চারজন যাত্রী ছিলেন। তবে দুর্ঘটনায় কেউ আহত হননি।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সৌদিয়া পরিবহনের বাসের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি।”

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত