মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
২৮ জুলাই, ২০২৬ ঢাকা
চ্যানেল সিএইচটি

হাসপাতালে যাওয়ার পথে সাজেকে প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা উপজাতি শিক্ষিকা।

ফাইল ছবি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা উপজাতি নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তাঁর গর্ভের সন্তানও প্রাণ হারিয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজাতি নারীর নাম সুমন্তি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মাতৃত্বকালীন ছুটিতে থাকা উপজাতি সুমন্তি চাকমাকে সন্তান প্রসবের জন্য সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজাতি সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজাতি সুমন্তি চাকমাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। চাম্পাতলী এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর গর্ভে থাকা সন্তানও মারা যায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ডাম্প ট্রাকের ধাক্কায় আহত এক উপজাতি শিক্ষিকাকে হাসপাতালে নেওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তাঁর মৃত্যুর বিষয়টি তখনও নিশ্চিত হওয়া যায়নি।

এই হৃদয়বিদারক ঘটনায় সাজেক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, পাহাড়ি সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

আপনার মতামত লিখুন

চ্যানেল সিএইচটি

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাসপাতালে যাওয়ার পথে সাজেকে প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা উপজাতি শিক্ষিকা।

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা উপজাতি নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তাঁর গর্ভের সন্তানও প্রাণ হারিয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সাজেকের চাম্পাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজাতি নারীর নাম সুমন্তি চাকমা (৩০)। তিনি সাজেক ইউনিয়নের চাপ আদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মাতৃত্বকালীন ছুটিতে থাকা উপজাতি সুমন্তি চাকমাকে সন্তান প্রসবের জন্য সাজেক থেকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালে যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি।

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজাতি সঞ্চয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজাতি সুমন্তি চাকমাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। চাম্পাতলী এলাকায় পৌঁছালে একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁর গর্ভে থাকা সন্তানও মারা যায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ডাম্প ট্রাকের ধাক্কায় আহত এক উপজাতি শিক্ষিকাকে হাসপাতালে নেওয়ার খবর তিনি পেয়েছেন। তবে তাঁর মৃত্যুর বিষয়টি তখনও নিশ্চিত হওয়া যায়নি।

এই হৃদয়বিদারক ঘটনায় সাজেক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, পাহাড়ি সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

চ্যানেল সিএইচটি

সম্পাদক : এইচ এ আব্দুর রউফ, উপদেষ্টা : কামাল পারভেজ
কপিরাইট © ২০২৬ চ্যানেল সিএইচটি । সর্বস্বত্ব সংরক্ষিত