রাঙ্গামাটির লংগদু উপজেলায় নিজ বাড়ির বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজাতি বেনসন চাকমা (৩০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজাতি বেনসন চাকমা ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির বিদ্যুতের সংযোগের কাজ করছিলেন উপজাতি বেনসন চাকমা। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
দিনমজুর উপজাতি বেনসন চাকমার আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের ছায়া বিরাজ করছে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন