রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সেইফটি ট্যাংকিতে পড়ে নন্দী মল্লিক তুলসী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার।
নিহত তুলসী সুজন মল্লিকের মেয়ে। শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল জানান, ঘটনার সময় শিশুটির ঘরে শুধু তার ঠাকুরমা ছিলেন। তার মা সেদিনই প্রথমবারের মতো গার্মেন্টসে চাকরিতে যোগ দেন এবং বাবা কেপিএম কয়লার ডিপু এলাকায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা শিশুটিকে সেইফটি ট্যাংকি থেকে উদ্ধার করে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন